সুন্দর ফুলের ছবি...
সুন্দর ফুলের ছবি...
সুন্দর ফুলের ছবি...এক ছিলো একটি ছোট্ট বাগান। সেই বাগানে নানা রঙের অনেক ফুল জন্মাত—লাল, নীল, হলুদ, গোলাপি।কিন্তু সবার মধ্যে আলাদা ছিলো একটি সাদা রঙের ছোট্ট ফুল।
সব ফুলেরা বলতো তাকে,
“তুমি তো খুব সাধারণ, তোমার তো রঙও নেই!”
সাদা ফুলটি তাতে কিছু মনে করতো না।
সে সূর্যের আলোয় হেসে উঠত, ভোরের শিশিরে ঝলমল করত।
বাতাস তাকে ছুঁয়ে যেত আর সাদা ফুলটি নাচতে নাচতে গান গাইত—
“সৌন্দর্য রঙে নয়, মনে থাকে।”
একদিন বাগানে এক শিশু এল।
সে সব ফুল দেখল, কিন্তু থেমে গেল সাদা ফুলটির কাছে।
শিশুটি ফুলটি তুলে বলল,
“এটা কত সুন্দর! একদম শান্তির মতো!”
সেদিন থেকে বাগানের সব রঙিন ফুল বুঝল—
সৌন্দর্য শুধু রঙে নয়,
কারও ভালোবাসা পেলে সাধারণও অসাধারণ হয়ে ওঠে।
.jpeg)
Comments
Post a Comment